মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট প্রচার উপ-কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান রিপন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় আসন্ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রচার-প্রচারণা আরও কার্যকর ও ব্যাপকভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। টুর্নামেন্টকে সফল করতে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন প্রচারমাধ্যম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।