মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন মহড়ায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
মহড়ায় মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বিএম কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
আগামীকাল বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। উদ্বোধনী ম্যাচে মেহেরপুর সদর উপজেলা একাদশ মুখোমুখি হবে মুজিবনগর উপজেলা একাদশের।
এছাড়া শুক্রবার অনুষ্ঠিত হবে মেহেরপুর পৌর একাদশ ও গাংনী উপজেলা একাদশের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল। দুই ম্যাচের বিজয়ী দল শনিবার ফাইনালে শিরোপার জন্য লড়বে।