মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ী ও বিভিন্ন ক্যাটাগরিতে সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। তিনি চ্যাম্পিয়ন মেহেরপুর সদর উপজেলা একাদশের হাতে ৫০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানারআপ মেহেরপুর পৌর একাদশের হাতে ৩০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি তুলে দেন।
এছাড়াও তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল, সেরা গোলরক্ষক ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবীর ও ভুবন চন্দ্র হালদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, বিএনপি নেতা হাফিজুর রহমান হাফি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, সাবেক সম্পাদক অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সদস্য আব্দুস সালাম, প্রাক্তন ফুটবলার মাসুদ করিম ধলস, আবু ইউসুফ মিরন ও এমদাদুল হক, জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ, ক্রিকেট কাউন্সিলর হাসিবুজ্জামান স্বপনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক দর্শক।