মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা ময়নদ্দিন চাকরি থেকে অবসর গ্রহণ করাই তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে বিদায় সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, বিদায়ী উপপ্রশাসনিক কর্মকর্তা ময়নদ্দিন,নাজির জহির উদ্দিন, আফতাব আলী খান প্রমূখ। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী উপ প্রশাসনিক কর্মকর্তাকে উপহার সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।