মেহেরপুর নিউজ:
ব্র্যাক’ যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্স ব্র্যান্ডস ইনক’ প্রদত্ত ৫ কোটি ৬০ লক্ষ পুনরায় ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব সুতি মাস্ক সরকারি এবং বেসরকারি সংস্থার মাধ্যমে বিনামূল্যে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুর সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য সেবীদের মাঝে মাস্ক বিতরনের জন্য মাস্ক প্রদান করা হয়।
মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী মাস্ক গ্রহণ করেন। ব্রাকের মেহেরপুর জেলা সমন্বয়কারী ফজলুর রহমান সিভিল সার্জনের হাতে মাস্ক তুলে দেন।