মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে ৪ শতাধিক নতুন ভোটারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ৭ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব।
বুধবার দুপুরের দিকে পৌরসভা চত্বরে পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের ভোটারদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মেহেরপুর পৌরসভার কাসারীপাড়া, শহীদ হামিদ সড়ক (উত্তর অংশ), মহিলা কলেজ রোড (দক্ষিণ অংশ), কাসারীপাড়া, মল্লিকপাড়া, হোটেল বাজার, শহীদ আরজ সড়কের উত্তর অংশ, দিঘিরপাড়া, সরকারি কলেজপাড়া, প্রান্তিক সিনেমা হলপাড়া, সিভিল সার্জন অফিসপাড়া, নজরুল সড়ক (উত্তর অংশ), মল্লিকপাড়া, ফৌজদারীপাদা (দক্ষিণ অংশ) নিয়ে ৭ নং ওয়ার্ড গঠিত।
হালনাগাদ ভোটার তালিকা কর্মসূচির অংশ হিসেবে ৪ শতাধিক নতুন জাতীয় পরিচয় পত্র এবং ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় তাদের সকলের প্রতি শুভেচ্ছা এবং ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এ ৪ শতাধিক নতুন ভোটার মেহেরপুর পৌরসভা এলাকার ভোটার তালিকায় যুক্ত হলো।