মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ বুলবুল (৩৫) ও
মোঃ সাইফুল ( ২৩) নামের ২ মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
রবিবার ভোরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী খেলার মাঠ থেকে বুলবুল ও মোঃ সাইফুলকে আটক করা হয়। আটক বুলবুল মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মোনাজাত আলীর ছেলে। ও মোঃ সাইফুল বিদ্যাধরপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই সুভাষ কুমার রায় ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে মোনাখালী গ্রামের মাঠে মাদক বিরোধী অভিযান চালানো হয়।এসময় মোঃ বুলবুল ও মোঃ সাইফুলকে আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদের পর ২ জনের নিকট থেকে ৫ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।