মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন।
মঙ্গলবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৯৬ রানের বিশাল ব্যবধানে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাব্বির ৪৪ রান করেন। জোড়পুকুরিয়ার পক্ষে সোহান ৩ টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল ২৩. ৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করে। দলের পক্ষে জুবায়ের ২৬ রান করেন।মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে সাব্বির ৩ টি উইকেট লাভ করে।