মেহেরপুর নিউজ:
মেহেরপুর প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু টি-টেন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে ঝিনেদা প্রেসক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ঝিনেদা প্রেসক্লাব ৮ উইকেটে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চুয়াডাঙ্গা প্রেসক্লাব নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইসলাম রাকিব সর্বোচ্চ ১৮ রান করেন। ঝিনেদা প্রেসক্লাবের মেহেদী ৩টি এবং জহির ৩টি উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে ঝিনেদা প্রেসক্লাব ৭ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে শরীফ সর্বোচ্চ ২২ রান সংগ্রহ করেন।চুয়াডাঙ্গার শিপলু ২টি উইকেট দখল করেন।