মেহেরপুর নিউজ:
মেহেরপুরে এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বের করা হয়। র্যালিটি এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু হয়ে শহরের হোটেল বাজার মোড় প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় এএলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, শিক্ষক শেখ সোহরাওয়ার্দী, মফিজুর রহমান, আক্তারুজ্জামান, রাশেদুল ইসলাম, আরিফুজ্জামান, মেহেদুজ্জামান মাসুম, বরকত আলী, আহসান হাবিব, শামীম রেজা ও আমানতউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।