মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি সিজন-২ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার রুহুল কুদ্দুস উপস্থিত থেকে উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আল মামুন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আইয়ুব হোসেন, জেলা ক্রিকেট কোচ আসাদুর রহমান অনু, ক্রীড়া শিক্ষক সোহেল রানা ও আব্দুল কুদ্দুসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।