মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালের দিকে বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক ন্মোচন করে একাডেমিক ভবনের উদ্বোধন করেন।
এ সময় সেখানে মোনাজাত করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত এক সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বক্তব্য রাখেন। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।