মেহেরপুর নিউজ:
বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে স্বর্গীয় বাবুলাল বাশফোড়ের স্মরণে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস।
শ্রী মহাদেব বাশফোড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুল হক অনু, মনা, আসিফ এবং লিপিকা দে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা স্বর্গীয় বাবুলাল বাশফোড়ের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। এরপর আনুষ্ঠানিকভাবে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন করা হয়।