মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলা বি আরডিবির উদ্যোগ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার সি,এম,সি ( চাঁদবিল- ময়ামারী-কোলা) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সি,এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ রুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম।পরে ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের উপকরণ বিতরন করা হয়।