মেহেরপুর নিউজ :
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দু:শাসনের সময় বিএনপিসহ তাদের জােটের সকল রাজনৈতিক দল বাংলাদেশটাকে সংস্কার চেয়েছিল। কিন্তু এখন ভােট হয়েছে। নতুন সরকার গঠিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখন আর তারা দেশে সংস্কার চাইনা। বিএনপি যে সুরে কথা বলে গণঅধিকারও সেই সুরে কথা বলে।
সােমবার সন্ধ্যায় মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্যেই কথাগুলাে বলেন,এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হােসেন।
তিনি আরাে বলেন,২৪ এর গণঅভ্যুত্থান হলাে। এর পর নির্বাচনও হলাে। একই সাথে গণভােট হলাে। আমরা চেয়েছিলাম গণভােটের মাধ্যমে সকলের ঐক্যমতের ভিত্তিতে দেশকে নতুন করে সাজানো। কিন্তু বিএনপি এখন আর গণভােট মানেনা।
গাংনী উপজেলার শহরের বাসস্ট্যান্ডে আয়ােজিত এ সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক এডভােকেট সাকিল আহমেদ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ,এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক যথাক্রমে-আলী আহসান ও সরােয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডাক্তার মাহমুদ মিতু।
এসময় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক প্রমুখ।