মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেছেন।
সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক ড. মনসুর আলম খান ঢাকার উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন। এর আগে বিদায়ী জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন। পরে নবাগত জেলার মোহাম্মদ আজিজুল ইসলামকে সাথে নিয়ে ট্রেজারি শাখা পরিদর্শন শেষে মেহেরপুর ত্যাগ করেন। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বিদায়ী জেলা প্রশাসককে মেহেরপুরের প্রবেশদ্বার দরবেশপুর পর্যন্ত গিয়ে বিদায় দেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সিদ্দিকা সেতু, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী,আসাদুজ্জামান নূর, রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।