মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খান। তিনি ২৫ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।
চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।