মেহেরপুর নিউজ:
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদাকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া আলিয়া মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
বিসিডিএস মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল লতিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-1 আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিসিডিএস মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল লতিব। এছাড়া বক্তব্য রাখেন বিসিডিএস মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান রন এবং সদস্য খালিদ মো. সাইফুল ইসলাম।
বক্তারা দেশের ওষুধ ব্যবসা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং দক্ষ ফার্মেসি ব্যবস্থাপনা গড়ে তুলতে বিসিডিএসের ভূমিকার প্রশংসা করেন। পরে বিসিডিএসের পক্ষ থেকে দুই সংসদ সদস্যকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।