মেহেরপুর নিউজ:
সমাজকে মাদকমুক্ত রাখা এবং যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িপোতা ইউনিয়ন শাখার উদ্যোগে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা, বাড়িবাঁকা ও রাধাকান্তপুর গ্রামে এ ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বুড়িপোতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রউফ মুকুল উপস্থিত থেকে যুবকদের হাতে ফুটবল তুলে দেন।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।