মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আমানুল্লাহ আমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মনির।
সভায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।