মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে ‘নাসিক এন-৫৩’ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ২০২৬-২৭ অর্থবছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কাজী শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাঠ দিবসের আগে মুজিবনগর হেলিপ্যাড মাঠে রোপা আমন মৌসুমের ‘ব্রি ধান-৮৭’ জাতের ধান কর্তনের নমুনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক শিল্পী রানী রায় নিজ হাতে ধান কেটে প্রদর্শনীতে অংশ নেন।