মেহেরপুর নিউজ:
সারাদেশে আওয়ামী লীগ কর্তৃক হামলা, ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে মেহেরপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে মেহেরপুর শহরের পন্ডের ঘাট এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও মুজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আলী।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর যুবদলের সদস্য সচিব আহাম্মেদ রনিসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।