মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মুজিবনগরে এ সম্মেলনের আয়োজন করা হয়। মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হুসাইন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির হাফেজ মাওলানা ফিরাতুল ইসলাম নাঈম।
মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খাইরুল বাসারের সঞ্চালনায় সম্মেলনে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।