মেহেরপুর নিউজঃ
মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে সবজিবোঝাই একটি ট্রাক উল্টে রিমন নামের এক হেলপার আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রিমনের বাড়ি মেহেরপুর শহরের হঠাৎপাড়ায়।
জানা গেছে, ঢাকা মেট্রো-ট-২০-৪৭-৪২ নম্বরের একটি ট্রাক সবজি বোঝাই করে মেহেরপুর সদর উপজেলার উজলপুর থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটি মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোড় পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায় এবং ট্রাকের হেলপার রিমন আহত হন।