মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দারিয়াপুর মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মোনাখালী ইউনিয়ন, রানারআপ দারিয়াপুর ইউনিয়ন এবং ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্টসহ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকের আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম এবং বিএনপি নেতা আব্দুর রশিদ।
এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, খেলোয়াড় ও দর্শক উপস্থিত ছিলেন।