মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৩৬টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ সময় রাজা মিয়া (নামে) এক ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মুজিবনগর উপজেলার বল্লভপুর এলাকার হরেণের বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক রাজা মিয়া সোনাপুর গ্রামের রমজান আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় রাজা মিয়ার কাছ থেকে ১১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৩৬টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।