মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বাজিতপুরে ৩ গ্রাম হিরোইনসহ পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলাম ও সবুজ শেখ নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পুলিশের কনস্টেবল আশরাফুল ইসলাম ও সবুজ শেখকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।
আটক আশরাফুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের আফসার আলীর ছেলে। তিনি বর্তমানে সুপ্রিম কোর্ট এন্ড স্পেশাল কোট এ কর্মরত কনস্টেবল। সবুজ শেখ মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের মন্টু শেখের ছেলে।
বাজিতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার আলাউদ্দিন বিশ্বাস জানান, বাজিতপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন গ্রাম হেরোইন সহ পুলিশ কনস্টেবল আশরাফুল ইসলাম ও সবুজ শেখকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-পূর্বক মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।