মেহেরপুর নিউজ, ১২ ফেব্রুয়ারি:
মেহেরপুরের গাংনীতে মটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার রাত ৮ টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজের মৃত্যু’র বিষয় টি নিশ্চিত করেছেন তার ভাতিজা ব্যবসায়ী মিনারুল ইসলাম। এর আগে শনিবার দুপুর ১ টার সময় গাংনী-হাটবোয়ালিয়া সড়কের পূর্ব মালসাদহ বাজারে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ কে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা জানান,আব্দুল আজিজের মাথায় আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গাংনী পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবুল জানান,৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আজিজ বাইসাইকেল যোগে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন এসময় হাটবোয়ালিয়া থেকে গাংনী বাজার গামী একটি মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় মারাত্বক আঘাত প্রাপ্ত হন তিনি। স্থানীয়রা হৈচৈ শুরু করলে মটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়।