মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম সদর উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি চকশ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ও কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন। এ সময় বিদ্যালয় দুটির বার্ষিক পরীক্ষা কার্যক্রমও পরিদর্শন করেন এবং পরীক্ষা কক্ষ ঘুরে দেখেন।