মেহেরপুর নিউজ,১৬ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার টুঙ্গি গ্রামে খালেদ সাইফুল্লাহ লিটন নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়ির পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বোমা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলার পিরোজপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বপন কুমার সঙ্গীয় ফোরস নিয়ে বোমাটি উদ্ধার করেন।
এএসআই স্বপন কুমার জানান, টুঙ্গি গ্রামের কাপড় ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ লিটন বাড়ির সামনে একটি লাল কসস্টেপ দিয়ে মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বোমাটি উদ্ধার করা হয়। বোমাটি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে ক্যাম্পে নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা এলাকায় আতংক সৃষ্টি করার লক্ষ্যে কেউ বোমাটি সেখানে রেখে যেতে পারে। তবে বাড়ির মালিকের কাছে কেউ কোন চাঁদা দাবি করেনি।