মেহেরপুর নিউজ:
মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফুয়াদ খান এবং সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিরাজ উদ্দিন সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মেহেরপুর বইঘরের সদস্যদের পক্ষ থেকে ফুয়াদ খান এবং মিরাজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মেহেরপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক খসরু ইসলাম, খেজমত আলী মালীথা, রবিউল আউয়াল,মুন্সি রাশিদুল হক উপস্থিত থেকে ফুয়াদ খান এবং মিরাজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান।