মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব এবং মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেন।
এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল আলম ও নুরুল ইসলাম।
এর আগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব, মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, নুরুল ইসলাম, জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।