মেহেরপুর নিউজ:
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সদর উপজেলা পর্যায়ের খেলায় বুড়িপোতা, কুতুবপুর, আমঝুপি ও আমদহ ইউনিয়ন দল সেমিফাইনালে উঠেছে।
বুধবার বিকেলে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় কুতুবপুর ইউনিয়ন দল ৪টি লোনা সহ ৫১-১৬ পয়েন্টে শ্যামপুর ইউনিয়ন দলকে পরাজিত করে। বুড়িপোতা ইউনিয়ন দল ৩টি লোনা সহ ৪৫-১৮ পয়েন্টে বারাদি ইউনিয়নকে পরাজিত করে।
অপরদিকে, আমদহ ইউনিয়ন দল ২টি লোনা সহ ৩২-২৬ পয়েন্টে মেহেরপুর পৌরসভা দলকে এবং আমঝুপি ইউনিয়ন দল ২টি লোনা সহ ৩৮-৩১ পয়েন্টে পিরোজপুর ইউনিয়ন দলকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।
খেলা উপভোগ করেন সদর থানার পরিদর্শক মিলন হোসেন, বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন, বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব হোসেন, শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, বারাদি ইউনিয়নের প্রশাসক নাজমুল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা আজিমুদ্দিনসহ বিপুলসংখ্যক দর্শক।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাগুলো দেখতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।