মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ‘আমেরিকার লেজার অ্যান্ড স্কিন কেয়ার’-এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা এবং মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. আব্দুস সালাম।
এছাড়া বক্তব্য রাখেন মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলার, তারেক মোহাম্মদ তাওফিকুল ইসলাম ও তারেক মোহাম্মদ তাওহিদুন ইসলামসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা শেষে অতিথিরা ফিতা কেটে ‘আমেরিকার লেজার অ্যান্ড স্কিন কেয়ার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।