মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আশ্রয়ণ ও আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশ্রয়ণ ও আবাসন প্রকল্প বাস্তবায়ন কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।