মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
বুধবার সকালে তিনি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ে পৌঁছালে গার্ল গাইড ও স্কাউট সদস্যরা মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান। এ সময় রাশেদ হোসাইন প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে তিনি বিদ্যালয়ের কারাতে, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ভলিবল, বাস্কেটবল ও ভারোত্তোলন প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন।
এ সময় গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার, সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান-আল নূরানী তাকে স্বাগত জানান।
বিদ্যালয়ের পরিবেশ, লেখাপড়ার মান এবং খেলাধুলার বিভিন্ন কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ ও প্রশংসা করেন।