মেহেরপুর নিউজ:
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ও বিসেফ ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্যের নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামানে সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারি পরিচালক সজল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য বিষয়ক কর্মকর্তা রিয়াজ মাহমুদ, এখন টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ আল মুন্না।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিসেফ ফাউন্ডেশনের কর্মসূচি সংগঠক শাহজাহান আলী বিপাশ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার প্রত্যুষ বিশ্বাস। কর্মশালা শেষে শিক্ষার্থীদের কুইক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। কর্মশালায় বক্তারা খাদ্যের নিরাপত্তার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামীর প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান।