মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ স্কাউটস মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পার্থ প্রতিম শীল, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা রোভারের সম্পাদক আলমগীর হোসেন এবং সদর উপজেলা স্কাউটসের কমিশনার শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।
সভায় জেলা স্কাউটসের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন কর্মপরিকল্পনা এবং সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।