মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ২ দিন ব্যাপী জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ১ম দিনের পুরস্কার বিতরন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিযোগিতা শেষে ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জয়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সদর উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্লাস্টারের বিজয়ীরা ৫২টি ইভেন্টে অংশগ্রহণ করে।