মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এ জে এম সিরাজুম মুনিরের সভাপতিত্বে ‘ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা: দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।