মেহেরপুর নিউজ:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু এবং জেলা জাসাসের সদস্য সচিব এ বাঁকা বিল্লাহ।
সমাবেশ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হয়। জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।