মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুর যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাসার বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান, আমিনুল ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।