মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এইচ. এন. সালাউদ্দিন মঞ্জু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম, জেলা কমান্ড্যান্ট আল-আমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, টিটিসির অধ্যক্ষ ড. শামীম হোসেন, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাহিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার মিত্র, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ মাসুদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশেদ আহমেদ, জেলা পরিসংখ্যান কর্মকর্তা বশির উদ্দীন, বন বিভাগের কর্মকর্তা এইচ. টি. হামিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতি, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন, পরিবার কল্যাণ কর্মসূচির বাস্তবায়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবার পরিকল্পনা সেবা আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রমের সমন্বয় জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।