মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ট্রফির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিলটন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, এস্তামুল হক ও ভুবন চন্দ্র হালদার।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রকিবুল হাসান রিপন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা জাসাসের সদস্য সচিব বাকাবিল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুস সালামসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।