মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পুলিশ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আইটিসিএলের উদ্যোগে ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রমের চুক্তি স্বাক্ষর এবং POS মেশিন ও Bangla QR বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল হক, টিআই (প্রশাসন) আব্দুল হান্নান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা থেকে আগত কর্মকর্তাবৃন্দ এবং মেহেরপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমের আওতায় POS মেশিন ও Bangla QR-এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জরিমানা আদায়ের কার্যক্রম, এর ব্যবহার এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।