মেহেরপুর নিউজ:
বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (রাজনৈতিক উইং) এজাজ আহমেদ (পিপিএম-সেবা) মেহেরপুর জেলা পুলিশের ডিএসবি অফিসে বার্ষিক পরিদর্শন করেছেন।
শনিবার মেহেরপুর সফরকালে তিনি ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এর আগে মেহেরপুরে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
পরে ডিআইজি ডিএসবি অফিসে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আতিকুল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মেহেরপুর, ডিআইও-১, ডিএসবি, মেহেরপুরসহ ডিএসবিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।