মেহেরপুর নিউজ:
প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শিল, সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা জাসাসের সদস্য সচিব এ বাকা বিল্লা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মেহেরপুর সরকারি কলেজের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।