মেহেরপুর নিউজঃ
মেহেরপুরে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে বাংলাদেশ সরকারের আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি উপভোগ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন করেন।
এ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখার ব্যবস্থা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতিম শীল, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, শেখ তৌহিদুল কবির, এস্তামুল হক ও সাকের আহমেদ, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মাসুদ, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বিএনপি নেতা আনসারুল হক, কাজী মিজান মেনন, বাকা বিল্লাহ, মশিউর রহমান দিপুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।