মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি সিজন-২-এর বালিকা বিভাগের টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার একক ও দ্বৈত—উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত একক প্রতিযোগিতায় আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাহারা মেহজাবিন একই বিদ্যালয়ের জারিয়াতুল হাফসাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অন্যদিকে, দ্বৈত প্রতিযোগিতায় সাহারা মেহজাবিন ও জারিয়াতুল হাফসা জুটি ওয়াকওভার পেয়ে সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর মধ্য দিয়ে একক ও দ্বৈত উভয় বিভাগেই তারা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।