মেহেরপুর নিউজ:
“পতিত জমি আবাদ করি, কৃষি সম্মৃদ্ধ মেহেরপুর গড়ি” -এই স্লোগানকে ধারণ করে বাস্তবায়ন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা, “দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে”। এ লক্ষ্যকে সামনে রেখে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে পতিত জমির উপর সবজি চাষের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালর দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে সবজি চাষের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো মুজাহিদ ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।